চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে অবরোধ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ‘ব্লকেড কর্মসূচিতে’ শত শত মানুষ মহাসড়কে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ....
